সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় মহিষের নষ্ট মাংস সহ ব্যবসায়ী আটক: ১৪ হাজার টাকা জরিমানা”

  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৪.০৫ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

(ভাঙ্গা) ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার সামনের চোকদার হোটেল থেকে ৫০ কেজি নষ্ট মহিষের মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত । এসময় নষ্ট মহিষের মাংস সরবরাহ করার অভিযোগে জাহিদ নামের এক যুবককে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
বিষয়টি আজ সকালে আমাদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজিম উদ্দিন।
১২ (আগস্ট) দিবাগত রাত ১১ টার পর এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
জানা যায়, উপজেলা পৌরসভা এলাকার হাইওয়ের পাসে হোটেল চোকদার থেকে ৫০ কেজি নষ্ট মহিষের মাংস সহ জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করেন পরবর্তীতে তাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
প্রসঙ্গত পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই পর্যটকদের ভিড় বাড়তে থাকায় একের পর এক হোটেল গড়ে উঠছে পৌরসভার মহাসড়কের পাশে। পদ্মা সেতু দেখার পর দেশের প্রথম এক্সপ্রেসওয়ে হয়ে ভাঙ্গার গোলচত্ত্বর দেখতে আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ভ্রমণ পিপাসুরা।
মানুষের বাড়তি চাপ থাকায় রাতদিন হোটেলগুলো খোলা রাখা হয়। প্রতিদিন গড়ে দুই থেকে তিন লক্ষাধিক টাকা বেচাকেনা হয়ে থাকে নামমাত্র পরিছন্ন নিম্নমানের হোটেলগুলতে।
অথচ হোটেলগুলো বাহির থেকে পরিছন্ন মনে হলেও আগন্তুক দের তারা কি খাবার পরিবেশন করেন কি পরিমাণ পকেট কাটার পাশাপাশি জীবনকে কিভাবে প্রতিনিয়ত ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে এ কথা বলার অবকাশ রাখেনা। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকারীদের হাতে উদ্ধার করা মহিষের নষ্ট মাংস এক অনন্য দৃষ্টান্ত।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, গতকাল রাতের বেলা নষ্ট হয়ে যাওয়া মহিষের মাংস বিক্রি করার সময় মাংসের উৎকট গন্ধ ছড়ালে আমরা জাহিদ নামে এক ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন কে খবর দেই। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঐ ব্যক্তি কে ১৪ হাজার টাকা জরিমানা করেন।
এলাকার সচেতন নাগরিক সমাজের দাবী পৌর এলাকাজুড়ে এমন হোটেলগুলো সহসায় গড়ে উঠছে। ভ্রাম্যমাণ আদালত আরও নজরদারি বৃদ্ধি করলে অনেক কিছুই উঠে আসবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, স্থানীয়রা নষ্ট হয়ে যাওয়া মাংস সহ এক ব্যক্তিৃকে আটক করে আমাদের কে খবর দিলে আমরা ঘটনা স্থলে যাই এবং দেখি এক ব্যক্তি হোটেলে বিক্রির উদ্দেশ্যে নষ্ট হয়ে যাওয়া মাংস সহ এই হোটেলে আসেন পরবর্তীতে তাকে আটক করে জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com