সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, রাতভর দুর্ভোগে যাত্রীরা।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০.২২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে রাতভর দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বুধবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল হওয়া লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের মেরামত কাজ শেষ হলে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে যায়।

লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে যাত্রা বিরতি দেয়। তবে যাত্রা বিরতির সময় শেষ হলেও ট্রেনটি ছাড়া হয়নি। প্রথমে সবাই ভেবেছিল হয়ত কোনো ট্রেন ক্রসিং করবে তাই সময় লাগছে। কিন্তু পরে জানা গেলো ট্রেনটির ইঞ্জিন বিকল। স্টেশন থেকে প্রথমে জানানো হলো ঢাকা থেকে ইঞ্জিন আনা হবে। কিন্তু তা না এনে ইঞ্জিন মেরামত কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। এতে সারা রাত দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার রেজাউল করিম জানান, লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেল স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হচ্ছিল না। পরে ইঞ্জিন মেরামত শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দ্যেশে ছেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com