সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে যুবকের মৃত্যু!

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮.৩৩ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) সকালে ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশনে প্রবেশকালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরমান আলী (৩৪)। সে দিনাজপুর রেলওয়ে কলোনির বাসিন্দা মো: ইসলাম আলীর একমাত্র ছেলে।

ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড ষ্টেশন মাস্টার মো: আফতারুল ইসলাম ও দিনাজপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: রায়হান।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রায়হান জানান, সকালে ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড ষ্টেশনে প্রবেশকালে আরমান আলী দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com