সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৮.২৭ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। বুধবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে জেলা, মহানগর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, সরকার মানুষের কথা চিন্তা না করে তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে একের পর এক পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে।

সরকার বিগত দিনে দফায় দফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে। রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছেন। তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশের সব ধরনের সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বক্তারা আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসার কোন সুযোগ নেই। মানুষ এখন জাতীয় পার্টির ওপর নির্ভরশীল। আগামীতে জাতীয় পার্টি একক ভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ক্ষমতায় এসে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে।

অনতিবিলম্বে জ্বালানি তেলসহ সব প্রকার দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। অন্যথায় জাতীয় পার্টি জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি ডা.কে আর ইসলাম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, যুগ্ন-সম্পাদক শফিকুল আলম তপনসহ অন্যরা।

এর আগে গঙ্গাঁদাস গুহ রোড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com