সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলায় আনতে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করা হচ্ছে: মেয়র তাপস

  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭.৪৭ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বেগবান করতে ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলায় আনতে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করা হচ্ছে ।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ সায়েদাবাদে অবস্থিত ডিএসসিসি কেন্দ্রীয় মোটর গ্যারেজ এবং বাস টার্মিনালের চলমান সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, আপনারা অবগত আছেন, আমরা বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম সফলতার সাথে শুরু করেছি। আমাদের একটি যাত্রাপথ শুরু হয়েছে। আরও তিনটি যাত্রাপথ ইনশাআল্লাহ আগামী ১ সেপ্টেম্বর আমরা উদ্বোধন করব। সে সকল কার্যক্রম বেগবান করার জন্য নিজ অর্থায়নে আমরা সায়েদাবাদ আন্তঃজেলা ও সিটি বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ আরম্ভ করেছি। ৩০ কোটি টাকার বেশী ব্যয়ে  আমরা এ কার্যক্রম নিয়েছি।
আগামী মার্চের মধ্যে চলমান কাজ শেষ করার আশাবাদ জানিয়ে তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালটি অনেকদিন পূর্বে নির্মাণ হওয়ার পরে কোনও সংস্কার কাজ হয়নি। এখানে জলাবদ্ধতাসহ অবকাঠামোগুলো খুবই খারাপ অবস্থা ও ভঙ্গুর অবস্থায় ছিল। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় ঢাকা শহরের গণপরিবহনকে যাতে শৃঙ্খলার আওতায় আনা যায়, সেজন্য আমরা এই কাজটি হাতে নিয়েছি। আপনারা দেখেছেন, কাজটি দ্রুত চলমান রয়েছে। আমরা আশাবাদী, আগামী মার্চের মধ্যে কাজটি সম্পন্ন হবে।

সায়েদাবাদ বাস টার্মিনালকে অত্যন্ত কার্যকর, আধুনিক ও স্বয়ংক্রিয় টার্মিনাল হিসেবে পরিচালিত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, এখানে আলাদাভাবে বাস রাখার জায়গা, শ্রমিকদের বিশ্রামের জায়গা, শৌচাগার করা হচ্ছে। এছাড়া যাত্রীরা যাতে ভেতরে প্রবেশ করে সেবা নিতে পারেন, সেরকম করে আমরা এই পুরো সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি।
এ সময় বাস রুট রেশনালাইজেশনের আওতায় দক্ষিণ সিটি কর্তৃক ২টি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ সম্পর্কে বর্ণনা করে তিনি বলেন, আমরা ২টি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। একটি কাঁচপুরে, অন্যটি কেরানীগঞ্জের কাছাকাছি। এর মধ্যে একটির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, আমরা হস্তান্তর চেয়েছি। আরেকটির জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম হাতে নিয়েছি। এগুলো নির্মাণ হতে আরও ৩-৪ বছর লেগে যাবে। এর মধ্যে বাসগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সেজন্যই আমরা বাস টার্মিনাল সংস্কারের কাজ হাতে নিয়েছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের মেয়র  বলেন, কিছু পথ টার্মিনালের কাছে এসে সংকীর্ণ হয়ে গেছে। তাই আমরা নিচের রাস্তা সংস্কার ও প্রশস্ত করার কাজ হাতে নিয়েছি। টার্মিনালের ভেতর দিয়ে উড়াল সেতুতে প্রবেশের পথ রয়েছে, কিন্তু সেগুলো কার্যকর নয়। সেজন্য আমরা নতুন করে এটা কার্যকর করতে পরিকল্পনা করেছি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পোস্টার, বিভিন্ন ধরনের রঙ দিয়ে লিখে আমাদের অবকাঠামোগুলোকে আচ্ছাদন করা হয়। এখানে জনগণের সচেতনতাই মুখ্য। আমরা আশা করব, তারা এগুলো থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে আমাদের আইন রয়েছে, কিন্তু আমরা প্রয়োগ করি না। অবকাঠামো নির্মাণে জনগণের প্রত্যাশা পূরণ হলে এর উৎকর্ষতার জন্য যা করা দরকার, আমরা করব। অবকাঠামো সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।
এরপর মেয়র জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে ধানমন্ডি হ্রদে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস প্রজাতির ৩০০ কেজি পোনা অবমুক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মশিউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কালাম অনু, মহিলা কাউন্সিলর নাজমা বেগম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল ও অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।

facebook sharing button

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com