সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় দুইটি অবৈধ ইটভাটায় ৪০ লক্ষ টাকা জরিমানা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ৯.২৪ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি :বরগুনার সদর উপজেলার ১নম্বর বদরখালী ইউনিয়নের কুমরাখালী গ্রামে দুইটি অবৈধ ইটভাটায় ৪০লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
 বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে এস বি আর ও সনি নামের দুইটি ভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ইঁট পোরানো অনুমতি না থাকায় দুই ভাটাকে মোট ৪০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় এস বি আর ব্রিকসের মালিক মিরাজ মাতুব্বর ও সোনি ব্রিকসের মালিক মহারাজকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন পটুয়াখালী র‍্যাব আট এর সদস্যরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, বরিশাল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি না থাকায় ২০১৩ সালের আইনের দ্বারায়  ইটভাটা মালিকদের প্রত্যেককে ২০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com