সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৭.৫০ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত পাঁচটি ইউনিয়ন পরিষদ
এর চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান।

নব-নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন,পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো. আব্দুর রাজ্জাক,বড়বগী ইউনিয়নের মো.আলমগীর মিঞা (আলম মুন্সি),ছোটবগী ইউনিয়নের মো.তৌকিউজ্জামান (তনু), নিশানবাড়ীয়া ইউনিয়নের মো.কামরুজ্জামান বাচ্চু,সোনাকাটা ইউনিয়নের মো.ইউনুছ ফরাজী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার এস.এম সাদিক তানভীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এদিকে তালতলী উপজেলার নব-নির্বাচিত ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যরা শপখ নিয়েছেন।
বৃহস্পতিবার (৪আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদের ‘সৈকত’ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.এস.এম সাদিক তানভীর।

পঁচাকোড়ালিয়া,ছোটবগী,বড়বগী,নিশানবাড়ীয়া,সোনাকাটা ইউনিয়ন পরিষদের ২৭ জন নারী সংরক্ষিত ইউপি সদস্য ও ৮১ জন সাধারণ ইউপি সদস্যরা সবাই এ শপথ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক মো.ফজলুল হক জোমাদ্দার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য,গত ১৫জুন পাঁচটি ইউনিয়নের ৫৮ হাজার ৫৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com