সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ অপচয়ের মহোৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১.৩৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ বিদ্যুৎ ব্যবহারে সরকারের সিদ্ধান্তে স্বাগত জানিয়ে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ইতোপূর্বে গত ১৯ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ইমদাদুল হক সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ক্লাস পরীক্ষা না থাকলে অযথা যেন লাইট ফ্যান চালিয়ে না রাখা হয়। কিংবা এসির দরকার না হলে যেন এসি ব্যবহার না করা হয়।
তিনি আরো বলেন, আমি নিজে সবাইকে বলে দিয়েছি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অফিস বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, প্রতিটি প্রশাসনিক দপ্তর সব জায়গায় প্রয়োজনীয় কাজ শেষে সঙ্গে সঙ্গে যেন লাইট, ফ্যান বন্ধ করে দেয়া হয়।
কিন্তু সরেজমিনে বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ এবং উপাচার্যের কক্ষে তাদের অনুপস্থিতিতেও প্রয়োজন ব্যতিরেকে অধিকাংশ লাইট ফ্যান ও এসি চলমান থাকতে দেখা যায়। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে একই রূপ প্রতীয়মান।
সচেতনতাই যেখানে বর্তমান দূরাবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ সেখানে অসচেতন জবি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের এমন রূপ সত্যিই যেন দুঃখজনক।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সপ্তাহে একদিন অনলাইন ক্লাস কার্যক্রম গ্রহণের ও পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সেখানে প্রশাসনের এরুপ বিদ্যুৎ অপচয় গৃহীত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে।
অপ্রয়োজনে কেন এসি, লাইট চালিয়ে রাখা হয়েছে জানতে চাইলে কর্মচারীরা বলেন, সব তো চালিয়ে রাখা হয় নি, অনেকগুলোই বন্ধ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com