সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফেসবুকে অসুস্থ ও দুস্থদের ছবি ব্যবহার করে প্রতারণা: গ্রেফতার ১

  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০.২৫ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অসুস্থ ও দুস্থ ব্যক্তির ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃত এই সাইবার প্রতারকের নাম শাহরিয়ার আজম আকাশ।

মঙ্গলবার (২ আগস্ট ২০২২) রাতে যশোরের কোতয়ালী থানার নিজ বাসা থেকে আকাশকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে জানান, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Help For Masum, Help For Tahmidসহ বেশ কয়েকটি পেইজ হতে গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি পোস্ট দিয়ে সাহায্যের আবেদন জানানোর পোস্ট পরিলক্ষিত হয়। যেখানে বিকাশ ও নগদ নম্বরও দেওয়া হয়। আর সাহায্য করতে না পারলেও পোস্টগুলো যেন শেয়ার করা হয় বলে আকুতি জানায়। এমন কয়েকটি পেইজ নিয়ে কাজ শুরু করে সাইবার পুলিশ। এক পর্যায়ে অবস্থান শনাক্ত করে যশোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইবার এ প্রতারকের অপরাধের কৌশল সম্পর্কে পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আকাশ ফিসিং লিংকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে। পরবর্তী সময়ে হ্যাক করা আইডি থেকে Help For Masum, Help For Tahmidসহ এমন একই রকম অনেকগুলো পেইজ খোলে। এরপর গুরুতর অসুস্থ ও অসহায় শিশুর ছবি পোস্ট করে সাহায্যের আবেদন করে। সে ‘ডলার’ ব্যবহার করে বুস্টিং করে যাতে পোস্টগুলো অধিক লোকের কাছে পৌঁছায়। সেসব পোস্ট দেখে হৃদয়বান মানুষ তার দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠায়। পাঠানো টাকা দিয়ে সে cryptocurrency exchange ওয়েবসাইট binance.com এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নিকট হতে ডলার ক্রয় করে। পরবর্তী সময়ে ক্রয়কৃত ডলার binance.com এর মাধ্যমে বিক্রয় করে বিভিন্ন লোকের নিকট হতে তাঁর বিকাশ নম্বরে নিয়ে নেয়। এভাবে গত ২ মাসে প্রতারণার মাধমে সে প্রায় ১২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। তার হেফাজত থেকে শতাধিক হ্যাককৃত ফেসবুক আইডি পাওয়া গেছে।

তিনি আরও জানান, সে অনেক দিন আগে থেকেই এসকল সাইবার অপরাধে জড়িত। এ ধরনের অপরাধের জন্য ইতোপূর্বেও সে গ্রেফতার হয়েছিলো। গত মে মাসে জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

গ্রেফতারকৃতের হেফাজত থেকে সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত ১টি আইফোন, ২টি বাটন ফোন, একটি Apple এর Macbook Air এবং ব্যবহৃত বিকাশ নম্বরগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে এবং যশোরের কোতয়ালী থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে, যোগ করেন সাইবার পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com