সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অভিনব কায়দায় ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৭.৪০ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

অভিনব কায়দায় ক্রেডিট কার্ড জালিয়াতি করে অর্থ গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা খোকন ব্যাপারী ওরফে জুনায়েদকে গ্রেফতার করেছে সিআইডি।

সোমবার (১ আগস্ট) সকালে সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, অভিনব কায়দায় গ্রাহকের বিকাশ নম্বর সংগ্রহ করে কয়েকবার ভুল পার্সওয়াড দিয়ে একাউন্ট সাময়িক স্থগিত করে দিতো। এরপর গ্রাহকের কাছ থেকে তথ্য নিয়ে ক্রেডিট কার্ডের টাকা আত্মসাত করে নিতো তারা। এভাবে গত ৫ থেকে ৬ মাস ধরে প্রতারণার মাধ্যমে একাধিক ভুক্তভোগীর ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে প্রায় কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন,সম্প্রতি একটি প্রতারক চক্র বিকাশ, নগদ কিংবা রকেট অফিসের কর্মকর্তার পরিচয় দিয়ে আর্থিক লেনদেনের প্লাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়। এমন একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সিআইডি অভিযান পরিচালনা করে সোমবার নারায়ণগঞ্জ এলাকা থেকে জুনায়েদকে গ্রেফতার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার খোকনের ‘ইটস খোকন ব্রো’ এবং ‘ইটস খোকন ব্রো ০২’ নামের দুটি ফেসবুক আইডি। এসব আইডি থেকে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতো সে। তারপর তাদের কয়েকদিনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে আর্থ-সামাজিক অবস্থা বুঝে মোবাইল নম্বর সংগ্রহ করতো।

পরে টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে সে তার প্রতারণার কার্যক্রম শুরু করে। ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যক্তিদের সে মূলত তার শিকারে পরিণত করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com