সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইরান পারমাণবিক চুক্তির সদস্যরা ভিয়েনায় বৈঠকে বসবেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১২.০৭ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

ইরান পারমাণবিক চুক্তির বাকি সদস্যরা বুধবার প্রথমবারের মতো ভিয়েনায় বৈঠকে বসবেন। জার্মানি, ফ্রান্স, এবং ব্রিটেন বিতর্ক পদ্ধতি শুরু করে যা কিনা পুনরায় তেহরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি রক্ষার্থে স্বাক্ষরকারীদের এই বৈঠকের পদক্ষেপ গ্রহণ। ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পর থেকে এই চুক্তি রক্ষার বিভিন্ন পদক্ষেপ হোঁচট খেতে থাকে এবং ইরানের ওপর অসমর্থিত নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই বৈঠকে ইরান, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন। কূটনীতিকরা চুক্তিটি বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং ওয়াশিংটনের সমর্থন ছাড়াই, ইরান নিষেধাজ্ঞাগুলি সহজ করার বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি হ্রাস করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর থেকে ইরান ওয়াশিংটনের “সর্বোচ্চ চাপকে অস্বীকার করে” তার কর্মসূচি বৃদ্ধি করেছে। টুইটারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন “দেরি হওয়ার আগেই তীব্রতা বন্ধ করার এটি একটি সুযোগ, যদিও তা শতভাগ নয়।

ইরান তার মূল সীমাবদ্ধতা লঙ্ঘন করে ভারী জল ও ইউরেনিয়ামের মজুত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পরিচালিত এমন সংখ্যা ও ধরণের সেন্ট্রিফিউজের ব্যবহার এবং ইউরেনিয়ামের বিশুদ্ধতা অনুমোদিত মাত্রা ছাড়িয়ে গেছে। এর ফলোদয়ে, জানুয়ারির মাঝামাঝি, সম্মতি হ্রাসের বিষয়টি উল্লেখ করে তিনটি ইউরোপীয় দেশ জানায়, একটি বিতর্কিত প্রক্রিয়া শুরু করা ছাড়া তাদের আর কোনও বিকল্প ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com