সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপসে দেশি বিদেশি টিভি চ্যানেল অবৈধ সম্প্রচার: গ্রেফতার ১

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৭.০৪ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মোবাইল অ্যাপলিকেশন বা প্রোগ্রামের মাধ্যমে দেশি বিদেশি টিভি চ্যানেল অবৈধভাবে সম্প্রচারের অভিযোগে করা মামলায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ তাওহিদুল ইসলাম সবুজ। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া সিটি ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন  জানান, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর একজন কর্মী গত ২ জুন ২০২২ তারিখে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, জনৈক সবুজ STREAM TV নামের মোবাইল অ্যাপ দিয়ে বিভিন্ন দেশি বিদেশী টিভি চ্যানেল সম্প্রচার করছে। তাছাড়াও কোন প্রকার অনুমতি ছাড়াই বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের “আকাশ” ব্র্যান্ডের লোগো ব্যবহার করে Akash D2H নামে আরও একটি অ্যাপ তৈরি করেছে।

তিনি বলেন, মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় STREAM TV ও Akash D2H মোবাইল অ্যাপ্লিকেশন এর ডেভেলপার মোঃ তাওহিদুল ইসলাম সবুজ এর অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) নোয়াখালী জেলার হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসির এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত সবুজ Akash d2h.apk, dish tv, STREAM TV ও Hello BD live tv নামের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বিভিন্ন দেশি বিদেশি টিভি চানেল সম্প্রচার করতো। এর মধ্যে dish tv apk অ্যাপ্লিকেশনটি ছিল পেইড অ্যাপ। মাসিক সাবস্ক্রিপশন ফি ও গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে টাকা আয় করতো। সবুজ তার প্রস্তুতকৃত অ্যাপগুলো ফেইসবুক, টেলিগ্রামে ও ইমোর মাধ্যমে বিপণন করতো। তাছাড়াও সে নিজেকে হোয়াইট হ্যাকার টিম মেম্বার, আপস্ট্রিম টিভি ডেভেলপার, এ্যাথিকাল হ্যাকার, অ্যাপস ডেভেলপার ইত্যাদি নামে পরিচয় দিতো। সবুজ BDfanpage & m3uin নামে একটি টেলিগ্রাম চ্যানেল চালাতো। উক্ত টেলিগ্রাম চ্যানেলে তার প্রস্তুতকৃত অ্যাপ্লিকেশনগুলোর আপডেট প্রদান করতো।

গ্রেফতারকৃত সবুজকে গুলশান থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com