সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মোকাবেলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা ডেমোক্র্যাটদের

  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৫৮ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংকটের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রনেতারা। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস এর সংক্রামণ নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। কিন্তু ওদিকে তাঁর প্রশাসন এই সংকট মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রনেতাদের কাছে জরুরী ভিত্তিতে ২৫০ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের জাতীয় টিকা ও শ্বাসকষ্ট রোগ কেন্দ্রের পরিচালক ন্যান্সি মেসোনিয়ের বলেন, এখনো পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু যারা আক্রান্ত হয়েছে তারা সঠিক বলতে পারছেন না তারা কবে সংক্রমিত হয়েছেন, সেক্ষেত্রে আমাদের সীমান্তে এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এক সংবাদ সম্মেলনে ন্যান্সি মেসোনিয়ের বলেন, পরিশেষে সম্প্রদায়ের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ আমরা দেখতে পাবো। এবং এখন প্রশ্ন আর হবে কিনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন প্রশ্ন হচ্ছে কখন হবে এবং ঠিক কতজন এই ভাইরাসে আক্রান্ত হবেন।

সেনেটর রয় ব্লান্ট সংবাদকর্মীদের জানান, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেন তবে এই সংকট মোকাবেলা করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে তিনি জানান।

সেনেটে সংখ্যালঘু নেতা চাক শুমার ঐ দাবীর বিরোধিতা করে বলেন, ভাইরাস সংক্রমণ রোধে এই প্রশাসন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্পের দাবী যে করোনাভাইরাসের টিকা রয়েছে সে সম্পর্কে চাক শুমার বলেন তারা এখনো এই সম্পর্কে কিছুই জানেনা কেননা তারা এরকম পরিস্থিতি প্রত্যাশা করছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com