সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিক্ষোভে গিনির রাজধানী অচল

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১০.২৬ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

গিনির সামরিক জান্তা ও গণতন্ত্রে ফিরে আসার বিষয়ে তাদের পরিকল্পনাটির বিরুদ্ধে হওয়া বিক্ষোভ বৃহস্পতিবার দেশটির রাজধানীকে অচল করে দেয়। আয়োজকরা বলছেন যে বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত সপ্তাহে পরিকল্পিত এই বিক্ষোভটি এক আঞ্চলিক জোটের সভাপতির করা মন্তব্যের আগে দিয়ে অনুষ্ঠিত হয়। তিনি দাবি করেছেন যে, তিনি সামরিক জান্তাকে গণতন্ত্রে ফিরে যাওয়ার তাদের ঘোষিত সময়সীমাটি কমাতে রাজি করাতে পেরেছিলেন। তবে জান্তা তার মন্তব্যটি নিশ্চিত করেনি।

দ্য ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য ডিফেন্স অফ দ্য কন্সটিটিউশন (এফএনডিসি) জানায় যে, কোনাক্রি’র হামদাল্লায়ে শহরতলীতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে অপর আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

এফএনডিসি একটি প্রভাবশালী রাজনৈতিক জোট। ২০২১ সালে জান্তা ক্ষমতা দখলের পর বেসামরিক শাসনে ফিরে যাওয়ার বিষয়ে জান্তার “একতরফা ব্যবস্থাপনা” প্রত্যাখ্যান করতে বিক্ষোভের ডাক দেয় ঐ জোট।

মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সরকারি প্রসিকিউটর বৃহস্পতিবার একাধিক এলাকার প্রসিকিউটরদের নির্দেশ দেন যাতে বিক্ষোভ আয়োজনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

ক্ষমতা হস্তান্তরের শর্তাবলী নির্ণয়ে গ্রহণযোগ্য আলোচনা আয়োজন করতে সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে “নিয়মতান্ত্রিকভাবে অস্বীকৃতি” জানানোর অভিযোগ তুলেছে এফএনডিসি।

এরপরই, সাবেক শাসক দল, র‌্যালি ফর দ্য গিনিয়ান পিপল (আরপিজি) এবং দ্য ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি (এএনএডি) -র সমন্বয়ে গঠিত অপর একটি দল ও সমিতির জোট, নিজেদের সমর্থকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়।

বৃহস্পতিবার সকালে তরুণ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ আরম্ভ হয়। বিরোধীদের ঘাঁটি হিসেবে ধারণা করা হয়, এমন বেশ কিছু এলাকায় সংঘর্ষগুলো ঘটে। এএফপি’র এক সংবাদকর্মী এসব তথ্য জানান।

বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে, ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকা ছোট ছোট দলগুলোকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শহর কেন্দ্রের বেশিরভাগ এলাকা শান্ত থাকলেও শহরের কর্মকাণ্ড কার্যত অচল হয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com