সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিয়েভ, চেরনিহিভ অঞ্চলে আঘাত হেনেছে।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১.৪১ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো, রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী এলাকা, কিয়েভ এবং উত্তর চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইউক্রেনের একজন আঞ্চলিক গভর্নর বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগর থেকে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিয়েভ অঞ্চলে আক্রমণ করেছে, এতে ১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক ছিল। ইউক্রেন বলেছে যে তারা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে কিন্তু মস্কোর বাহিনী রাজধানীর বাইরে লিউটিজ গ্রামে একটি সামরিক কম্পাউন্ডে আঘাত করেছে, একটি ভবন ধ্বংস করেছে এবং অন্য দুটিকে ক্ষতিগ্রস্ত করেছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা এই হামলাকে রাষ্ট্রত্ব পালন দিবসের সাথে যুক্ত করেছেন যেটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গত বছর প্রতিষ্ঠা করেছিলেন এবং ইউক্রেন বৃহস্পতিবার প্রথমবারের মতো তা পালন করেছে ৷

কুলেবা ইউক্রেনের টেলিভিশনকে বলেছেন, “রাশিয়া, ক্ষেপণাস্ত্রের সাহায্যে, ব্যাপক প্রতিরোধের প্রতিশোধ নিচ্ছে, যা ইউক্রেনীয়রা তাদের রাষ্ট্রত্বের কারণে সুনির্দিষ্টভাবে সংগঠিত করতে সক্ষম হয়েছিল। ইউক্রেন ইতোমধ্যে রাশিয়ার পরিকল্পনা ভঙ্গ করেছে এবং আত্মরক্ষা চালিয়ে যাবে।”

চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস জানিয়েছেন যে রাশিয়াও প্রতিবেশী বেলারুশ থেকে হোনচারিভস্কা গ্রামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চেরনিহিভ অঞ্চলকে কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্যবস্তু করা হয়নি।

এদিকে, ইউক্রেন বলেছে যে তারা খেরসন অঞ্চলটি পুনরুদ্ধার করার জন্য আক্রমণ অভিযান শুরু করেছে । বুধবার ডিনিপার নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু তারা ভেঙ্গে দিয়েছে।রাশিয়া যুদ্ধের প্রথম দিকে এই স্থানের নিয়ন্ত্রণ নিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com