সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহারের জন্যে প্রস্তুত রয়েছে : কিম জং উন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৮.১৯ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে ভবিষ্যতের যে কোন সামরিক সংঘর্ষে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহারের জন্যে প্রস্তুত রয়েছে।
দেশটির নেতা কিম জং উন এ কথা বলেন।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
দুই কোরিয়ার যুদ্ধ বিরতির দিন যা উত্তর কোরিয়ায় ‘ভিক্টরি ডে’ হিসেবে পরিচিতি। এ দিনে দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধের অবসান হয়েছিল। দিবসটি উপলক্ষে দেয়া সর্বশেষ ভাষণে কিম বলেন, চরম ক্ষমতাসম্পন্ন আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্র বিশ্বস্ততার সঙ্গে এবং যথাযথভাবে ব্যবহারে আমরা প্রস্তুত।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম ৬৯ তম ‘ভিক্টরি ডে’ উপলক্ষে প্রবীণ সৈন্যদের উদ্দেশে সামরিক সংঘর্ষ মোকাবেলায় তার দেশের সার্বিক প্রস্তুতির ওপর জোর দেন।
তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের সমালোচনা করেন। ইয়ুন মে মাসে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।
এদিকে ওয়াশিংটন ও সিউল বারবার সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়া সপ্তম পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
তা করা হলে এর বিরুদ্ধে তীব্র ও জোরদার প্রতিক্রিয়া দেখানো হবে বলে ওয়াশিংটন সতর্ক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com