সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৮.৩৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৫ জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৭৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২১ জন। আগের দিন ৬ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৪৮ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭৫ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৩২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩১৬ জন। শনাক্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com