সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টেকনাফের ইউএনওকে ওএসডি করার নির্দেশ : মন্ত্রিপরিষদ সচিব

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৮.২৮ পিএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্থানীয় এক সাংবাদিককে মোবাইল ফোনে গালিগালাজ করায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। মন্ত্রি পরিষদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সচিবালয়ে মন্ত্রি পরিষদের সভা কক্ষে এই বৈঠকে বসেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা ইতিমধ্যেই তাকে ওএসডি করে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি। তারপর হাইকোর্ট যে নির্দেশনা দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিভাগীয় কমিশনারদেরকে তাদের শিষ্টাচার ও আচরণ নিয়ে আলোচনা করার জন্য সব কর্মকর্তার সঙ্গে বসতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রোববার খসরুর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার অভিযুক্ত ইউএনও স্থানীয় এক সাংবাদিককে ফোন করে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত বাড়ি নিয়ে প্রতিবেদন কেন লিখলেন, তা নিয়ে মৌখিক প্রশ্ন করেন। এর পরে, কলটির একটি অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com