সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে জমি জবরদখলের চেষ্টা, মামলা দিয়ে হয়রানি!

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১১.২৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের তেয়ারীগঞ্জ সোয়া ২ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলের ৩০ বছর পরে সামনের জমি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

বিনোদ ধর্মপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী রিনা বেগম তার ননদের কাছ থেকে ২ শতাংশ জমি খরিদ করে প্রায় ৩০ বছর পূর্বে। সে জমির সামনে ওয়াপদা বেড়িবাঁধ, মধ্যখানে মৃত আবুল কালামের স্ত্রী বকুল বেগমের সম্পত্তি। এই সম্পত্তি জবর দখলের চেষ্টা করলে স্থানীয় পর্যায়ে কয়েক দফায় সালিশ বৈঠক শেষে থানা পুলিশ ও সিভিল কোর্ট কমিশনারের মাধ্যমে দফায় দফায় সালিশ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে যার যার হিসসা অনুযায়ী মাপ যোগ করে বুঝিয়ে দেওয়া হয়। তথাপিও রিনা বেগমের ছেলে মোসলেহ উদ্দিন রাত সাড়ে বারোটার দিকে জোর করে ট্রাকভর্তি বালু ফেলতে চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগমের উপর হামলা চালায় মোসলেহ উদ্দিন ও তার সঙ্গীওরা। এ সময় মারাত্মক রক্তাক্ত জখম হলে আলতাফ হোসেন ও তার পুত্রবধূ মরিয়ম বেগমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

তথাপিও রিনা বেগম বাদী হয়ে আলতাফ হোসেন, রুবেল হোসেন, মরিয়ম বেগম, বকুল বেগম, আব্দুর রহিম, আবুল কাশেম ও দেলোয়ার হোসেনকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। ঘটনাস্থলে তারা ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবুও তাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলা দায়ের করেন। শুধু তাই নয় রিনা বেগমের পুত্র মোসলেহ উদ্দিনের স্ত্রী তামান্না আক্তার প্রকাশ তানিয়াকে দিয়েও মামলা দিয়ে হয়রানি করায় বলে আলতাফ হোসেন অভিযোগ করেন। মামলার সাক্ষী মহিন উদ্দিন বলেন’আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম না এবং দেলোয়ার নামের যাকে আসামি করা হয়েছে সেও ছিল না। আমি এ বিষয়ে কিছুই জানিনা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com