সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী এলাকা থেকে ২১৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯.০৩ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২১৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- হাফেজ আহমেদ বাবু ও মোঃ মিজানুর রহমান।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, শনিবার (২৩ জুলাই ২০২২) মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাত্রাবাড়ীর দনিয়া বিশ্বরোড এলাকায় একজন লোক ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ০৬:২০ টায় দনিয়া বিশ্বরোডের সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর থেকে হাফেজ আহমেদ বাবু নামের এক ব্যক্তির হেফাজত থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১৮ বোতল ফেন্সিডিলসহ মিজানুর রহমান নামের আরো একজনকে গ্রেফতার করা হয় যোগ করেন ডিবি কর্মকর্তা।

ডিবি কর্মকর্তা আরো বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত মিজানুর রহমানের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। আর এবার ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়ায় ডিএমপির যাত্রাবাড়ী থানায় আরো একটি মামলা যুক্ত হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com