সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িতদের বহিষ্কার করা হবে: চবি সিনেট সভায় উপাচার্য শিরীণ আখতার।

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৩.২৭ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত সকলকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। শনিবার (২৩ জুলাই) দুপুরে চবি’র ৩৪তম বার্ষিক সিনেট সভায় এ ঘোষণা দেন তিনি।

উপাচার্য শিরীণ আখতার বলেন, “এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। অভিযুক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এর বিচার নিশ্চিত করার। ইতোমধ্যে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো আমরা। এছাড়া অভিযুক্তদের বহিষ্কার করা হবে।”

এর আগে, ছাত্রী হেনস্তার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র মো. নূর হোসেন শাওন (২২), বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা (২২) কে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com