সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টেকনাফে সাংবাদিকের সাথে ইউএনও’র ঘটনায় বিএমএসএফ”র ৭২ ঘন্টার আল্টিমেটাম।

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১.৫৮ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টেকনাফের ইউএনও মোহাম্মদ কায়সার খসরু কর্তৃক সাংবাদিক সাইদুল ইসলাম ফরহাদের সাথে মোবাইল ফোনে অশোভন আচরণ এবং হুমকির ঘটনায় তার বিরুদ্ধে ৭২ ঘন্টা (রোববারের) মধ্যে দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন তা করতে ব্যর্থ হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে দেশব্যাপী সাংবাদিকদের সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

সংগঠনটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, টেকনাফের ঘটনাটি এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই। এটি এখন গোটা দেশের সাংবাদিকদের ইজ্জ্বতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে অব্যাহত সাংবাদিক হয়রাণী-নির্যাতন -হুমকি-ধমকী, মামলা-হামলায় সাংবাদিকরা দিশেহারা। চলমান দূর্ণীতির সাথে জড়িতদের রুখতে বরপুত্র, লুটেরাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সাংবাদিকদের কলম চালাতে হচ্ছে। অন্যদিকে বরপুত্ররা সাংবাদিকদের ধমাতে হয়রাণী-মামলা-হামলা-হুমকি-ধমকী,লাঞ্ছনা করেই যাচ্ছে। এসবের তেমন কোন দৃশ্যমান বিচার না হওয়ায় দূর্ণীতিবাজ,লুটেরাদের পোয়াবারো। চোখ মেলে ঘুমিয়ে যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তাদের বলবো আগে সাংবাদিকদের নিরাপত্তা-সুরক্ষার ব্যবস্থা করুন; নয়তো ফুটো হাড়ির মত সব তলিয়ে যাবে।

জানাগেছে, টেকনাফে গৃহহীন পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ঘর জোয়ারের পানিতে তলিয়ে গেলে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ একটি সচিত্র সংবাদ পরিবেশন করেন। ওই সংবাদের জের ধরে টেকনাফের উপজেলা নিবর্বাহী অফিসার বৃহস্পতিবার সাংবাদিক ফরহাদের মোবাইল ফোনে বাবা তুলে, জারজ সন্তান বলে অসভ্য আচরণ করেন। যা একজন প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা হয়ে রিক্সাওয়ালাকেও হার মানায়। এ ঘটনাটি বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র বিচারের দাবিতে নিন্দা প্রতিবাদের ঝড় ওঠে।

ইতিমধ্যে, ওসি প্রদীপের আমলের কিছু পাচাটা ভন্ড, ধান্ধাবাজ কতিপয় সাংবাদিক বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার এরা কক্সবাজার ডিসিকে দিয়ে মনগড়া শাস্তির ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়ে দফায় দফায় বৈঠক করে চলছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ঐ কর্মকর্তাকে চাকরী থেকে সাময়িক অব্যাহতি দেয়া হোক। প্রয়োজনে পরবর্তীতে আচরণবিধি শিক্ষা দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হোক। নতুবা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা/উপজেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com