সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে শোকাহত বিমল রবিদাসের পরিবারের পাশে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।

  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১২.৪৩ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি রবিদাস (৩০) গত ১১ জুলাই ২০২২ রাত সাড়ে তিনটার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, মা, ছোটবোন, দুই স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোকাহত পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানাতে শুক্রবার দুপুরে নিহতদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের যান বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস, কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা টিএল রবিদাস রবি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রিপন রবিদাস, সাধারন সম্পাদক হেমেন্দ্র রবিদাস, নরসিংদী জেলা শাখার সভাপতি সুসিল রবিদাস,গৌরীপুর শাখার উপদেষ্টা হিরালাল রবিদাস, বিবিসি২৪ নিউজের ময়মনসিংহ জেলা প্রতিনিধি দিলীপ কুমার দাস, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি রতন রবিদাস,সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের বিভিন্ন জেলা,উপজেলার শাখার নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ বিআডিসির পক্ষ থেকে স্বর্গীয় বিমল রবিদাসের মায়ের হাতে

চব্বিশ হাজার তিন শত টাকা হস্তান্তর করেন এবং তাদের পরিবারের জন্য বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস ও উপদেষ্টা টিএল রবিদাস রবিদাস স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মুঠোফোনে বিনীত অনুরোধ করে বলেন নিহতদের পরিবারের জন্য দ্রুত সময়ের মধ্যে যেন সরকারি ভাতা, অনুদান ও সরকারি সুযোগ সুবিধা করে দেওয়ার হয় তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রতিশ্রুতি দেন।
এসময় নেতৃবৃন্দ শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং নিহতদের পরিবার ও এলাকাবাসী আত্মীয়-স্বজন, নেতৃবৃন্দ পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং ভজন কীর্তনের পরে বিমল রবিদাসের স্মরণে আগত শুভাকাঙ্ক্ষীদের
নিরামিষ খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com