সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ ১৮ যাত্রী আহত

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৫.১৮ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
পরে পথচারী ও স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন, সাত বছরের শিশু রাফি, মুন্নি (২২), শাহনাজ (৪৫), নাসিমা (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), রাজ্জাক (৫৫), ওমর আলী (৩৫), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩), মনির (৩৫), মোসলেম (২৫), শুক্কুর (২৫), রওশন (২২) ও কামরুল (৪২)।
আজ সকালে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ১৮ জন বাস যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।
সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদের মধ্যে গুরুতর দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com