সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২২৮ জন গৃহহীনদের মাঝে বাড়ী হস্তান্তর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬.০৫ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তৃতীয় ধাপে ২২৮টি পরিবারে মাঝে আশ্রায়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছাঃ শামীমা আক্তার জাহান।
অন্যান্যদের মধ্যে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের বাড়ীর দলিল ও বাড়ী পেয়ে আমিনুল ইসলাম বলেন, বাবা দেওয়ার কোন কিছুই আমি পাইনি তাই মানুষের বাড়ীর সাথে চাল লাগিয়ে বসবাস করতাম। আজ প্রধানমন্ত্রীর কারনে নিজের নামে একট জমির দলিল পেলার সাথে বাড়ীও পেলাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূর্ণ হলো। এমনই কথা অনেক উপকার ভোগীরাই বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে সারাদেশে আশ্রায়ন প্রকল্পের জমি ও ঘর একযোগে হস্তান্তর শুভ উদ্বোধন করার পর বেলা ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। #

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com