মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরিশালে বাস-অটোরিক্সার সংঘর্ষে নারীসহ নিহত ৪

  • আপডেট সময় বুধবার, ২০ জুলাই, ২০২২, ৬.১৫ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার সংঘর্ষে নারীসহ ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (২০ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের হ্যালিপ্যাড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নারী ব্যতিত বাকী তিনজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাকেরগঞ্জ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০), ৬ নম্বর ওয়ার্ডের হাসিব (২৫) এবং ব্যাটারিচালিত অটোচালক সোহাগ (২৪)।

আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। অপরদিকে ব্যাটারিচালিত একটি অটো যাত্রী নিয়ে বাকেরগঞ্জের লক্ষ্মীপাশা থেকে বাকেরগঞ্জ পৌর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুই যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে এক নারীসহ চারজন নিহত হয়। আহত হয়েছে এক শিশুসহ তিনজন।

তিনি আরও বলেন, সংঘর্ষে অটোটি দুমরে মুচরে যায়। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আলাউদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com