সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ২ডাকাত নিহত সহ আহত ৩

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা জেলা প্রতিনিধি//

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোঃ ইমন (২৮)ও মো. জাহাঙ্গীর (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ওই দু’জন ছিল ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালিসহ বিভিন্ন থানায় ৭/৮টি ডাকাতি, হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। ‘বন্দুকযুদ্ধে’র সময় পুলিশের এসআই, এএসআই এবং ডিবির এক কনস্টেবলসহ তিন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লার আদর্শ উপজেলার গোমতী নদীর পালপাড়া ব্রিজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নিহত মোঃ ইমন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে এবং মোঃ জাহাঙ্গীর একই উপজেলার আড়াইওরা এলাকার মৃত মিরু মিয়ার ছেলে।

কুমিল্লা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদে জানা যায় যে, পালপাড়া ব্রিজের পাশে সশস্ত্র একদল ডাকাত, ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে থাকে। এসময় ডিবি ও কোতোয়ালি থানার পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পুলিশ ও ডাকাত দলের মধ্যে প্রায় ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুলিশের তিন সদস্যসহ ডাকাত দলের সদস্য ইমন (৪০) ও জাহাঙ্গীর (২৮) আহত হয়। আহত  পুলিশ ও ডাকাতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আহত দুই ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করেন এবং আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ডিবির  কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল হতে একটি সচল এলজি, পাঁচ রাউন্ড গুলির খোসা, দুইটি রামদা, একটি ছুরি এবং একটি তালা কার্টার উদ্ধার করা হয়। পলাতক ডাকাতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন। নিহত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলাসহ ৭/৮টি মামলা রয়েছে।
তিনি জানান, ‘বন্দুকযুদ্ধে’ আহত পুলিশ সদস্যরা হলেন— কোতোয়ালি থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদির, এএসআই জহরুল এবং ডিবি পুলিশের কনস্টেবল মোল্লা আব্দুস সবুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com