সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কক্সবাজারের শাশুড়িকে খুন করে দেহ ৬ টুকরো করে কাটলেন বউমা

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৭.৪১ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

 কক্সবাজারের শাশুড়িকে খুন করে তাঁর দেহ ৬’টুকরো করে কাটলেন বউমা। তার পর এক একটি টুকরো পুঁতে দিলেন বাড়ির উঠোনে। প্রমাণ লোপাটের এমন চেষ্টার পরও অবশ্য ঘটনাটি শেষপর্যন্ত চাপা থাকেনি। ২৪ ঘণ্টার মধ্যেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে খুনে অভিযুক্তকেও।

নিহত মহিলার নাম মমতাজ বেগম। তাঁর বয়স ৬০। তাঁর পুত্রবধূ রাশেদা বেগম মমতাজের আপন ভাইঝি। বয়স ২৫। রাশেদার সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় মমতাজের ছেলে মহম্মদ আলমগীরের। তবে তার পর পিসি-ভাইঝি থেকে শাশুড়ি-বউমা হওয়া মমতাজ-রাশেদার বনিবনা হয়নি।

পুলিশ জানিয়েছে, প্রায়ই অশান্তি হত রাশেদা-মমতাজের। শনিবার তেমনই একটি ঘটনায় রাশেদা তাঁর শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে খুন করেন। তারপর মমতাজের দেহ টুকরো করে কেটে তা বাড়িরই উঠোনে পুঁতে দেন। মমতাজের পুত্র মায়ের খোঁজ করলে রাশেদা জানান, তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি।

মায়ের খোঁজ না পেয়ে ফেসবুকে ছবি দিয়ে খোঁজও করেন আলমগীর। শেষে রবিবার বিকেল ৫টা নাগাদ বাড়িরই উঠোনে উঁচু করা মাটির ঢিবি দেখে সন্দেহ হওয়ায় মাটি খুঁড়ে মায়ের দেহের অংশ এবং শাড়ি দেখতে পান তিনি। তারপরেই খবর দেন পুলিশকে।
পুলিশ ওই দেহ উদ্ধার করার পর রাশেদাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে নেন রাশেদা। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com