সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় একইদিনে চার ইউনিয়নে পৃথক সংঘর্ষ-বাড়ি-ঘর ভাংচুর,লুটপাটঃ নারীসহ আহত-শতাধিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৭.৩৯ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় একইদিনে চার ইউনিয়নে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলা এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর,লুটপাট এবং নারীসহ অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া
গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহ¯পতিবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর,হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ,ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী ও কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামবাসী  তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে জড়ায়। এ সময় বিবাদমান পক্ষরা একে উপরের উপর ঢাল,সরকি,রামদা প্রভৃতি দেশীয় অস্ত্রশস্র নিয়ে ঝাপিয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলা সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত শতাধিক আহত হয়।
এ সময় বাড়ি-ঘর,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক তান্ডব সৃষ্টি করে। বিভিন্ন স্থানে চলা এ সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় বিভিন্ন এলাকা থেকে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল উপজেলার তুজারপুর ইউনিয়নের বিকেলের দিকে চলা সংঘর্ষ থামাতে পুলিশ ২ রাউন্ড গুলিবর্ষণ করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার সকালে তুজারপুর গ্রামের সংঘর্ষরত এলাকায় পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন। পরিস্থিতি সামাল দিতে জেলা দাঙ্গা পুলিশ ও স্থানীয় পুলিশের একাধীক টিম মাঠে কাজ করছে। সংঘর্ষ এলাকার জনগণের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায় কয়েকটি জায়গায় থেমে থেমে সংঘর্ষ চলছে। নারী-পুরূষ দিগি¦দিক ছুটোছুটি করছে। শাহিন ভুইয়া ও আবজাল ভুইয়ার দুটি দোকান ভাংচুর চালিয়ে ব্যাপক লুটপাট করেছে দুর্বত্তরা। এ সময় পুলিশ পরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে পুলিশ দুর্বত্তদের ধরার চেষ্টা করছে। এদিকে ্ ফের হামলা ও লুটপাটের আশংকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com