সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেত্রকোনার কেন্দুয়ায় ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব,স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০ রোগীর আগমন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১০.২৫ এএম
  • ২৪১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ আবহাওয়া জনিত কারণে নেত্রকোণার কেন্দুয়ায় বেড়েছে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব। ঘরে ঘরে মানুষ আক্রান্ত হচ্ছে এই জ্বরে।

জানা গেছে,গত কয়েকদিনে ভ্যাপসা গরম ও বন্যার পানি কমতে থাকায় অনেকেই এ জ্বরে আক্রান্ত হচ্ছেন। এতে সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছে। ভাইরাস জ্বরে আক্রান্ত হলে ওষুধ সেবন করেও তিন দিনের আগে আরগ্য লাভ হচ্ছে না।

আক্রান্তদের নুন্যতম ৩-৫ দিন ভুগতে হচ্ছে। কোনো কোনো পরিবারে সবসদস্য এক সঙ্গে জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ ফেইসবুকে অনেকেই জ্বরের অসহ্য যন্ত্রণাভোগের কথা তুলে ধরে দোয়া কামনা করছেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন আউটডোর ও ইমার্জেন্সীতে ৩ শতাধিক রোগীর আগমন ঘটে। এরমধ্যে ৬০% রোগীই জ্বরের আক্রান্ত। তবে এসব রোগী হাসপাতাল ভর্তি হয় না। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। জ্বরের আক্রান্ত রোগীর চাপ বাড়ায় বেশকিছু রোগীর করোনা পরীক্ষা করানো হলে সবারই নেগেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাশরুফ ওয়াহিদ।

তিনি আরো বলেন,চিন্তার কোন কারণ নেই বর্তমানে অতিরিক্ত গরম ও বন্যার পানি কমতে শুরু হওয়ার কারণে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বেড়েছে। এই জ্বরের তেমন এন্টিবায়োটিক প্রয়োজন নেই। প্যারাসিটামল জাতীয় সাধারণ ঔষধের পাশাপাশি বেশি করে পানি-শরবত খেতে হবে। পানিশূন্যতা দেখা দিলে ওরস্যালাইন খেতে হবে।

৩ দিনেও জ্বর না কমলে এন্টিবায়োটিক সেবন করা যাবে। তবে আক্রান্তের ৫ দিন অতিবাহিত হলে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com