সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে, ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিলেন — এম পি তুহিন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১০.২২ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ক্যান্সার আক্রার এক নারীর জন্য রক্ত চেয়ে পোস্ট করেন রোগীর স্বজন। সেই পোস্টটি নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের নজরে পড়লে তিনি কমেন্স বক্সে রক্ত দেওয়ার আগ্রহ পোষণ করেন।

পরে বুধবার দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ওই নারীকে এক ব্যাগ ‘বি’ পজিটিভ রক্ত দেন।

জানা গেছে, উপজেলার রাজাবাড়িয়া গ্রামের কবির মিয়ার স্ত্রী পারভিন আক্তার ছয় বছর ধরে ক্যান্সার রোগে ভুগছেন। এজন্য প্রতি মাসে পারভিনের জন্য রক্ত জোগার করতে হয় স্বজনদের।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) রক্ত চাওয়া সেই পোস্টটি দেখে সংসদ সদস্য রক্ত দেওয়ার আগ্রহ দেখান।

পারভিনের স্বামী কবির মিয়া বলেন, প্রতিমাসে রক্ত জোগাড় করতে তাঁর হিমশিম খেতে হয়। এই রোগের চিকিৎসা চালিয়ে যেতে তার সহায়-সম্বল বিক্রি করতে হচ্ছে। মঙ্গলবার এক আত্মীয় ফেসবুকে পোস্ট দিলে আমাদের এমপি সাহেব রক্ত দেওয়ার কথা জানান। একজন এমপি আমার স্ত্রীকে রক্ত দিবেন এটা কল্পনা করা যায়না।

এই বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, আমি অন্যদের রক্তদানে উৎসাহ জোগাতে ওই নারীকে রক্ত দিয়েছি। তাছাড়া আমি বিশ^াস করি মানুষ মানুষের জন্য। এখানে কে এমপি আর কে সাধারণ মানুষ সেটা দেখার বিষয় নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com