মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনঃ খারকিভে নিহত আরও ৫ জনসহ চাসিভ ইয়ারে মৃতের সংখ্যা ৩১ এ পৌঁছেছে।

  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২, ৩.৩০ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

পূর্ব ইউক্রেনীয় শহর চাসিভ ইইয়ারে একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা সোমবার ৩১ এ পৌঁছেছে, এমনকি যখন আরো কিছু হামলায় দ্বিতীয় বৃহত্তম শহর খারখিভে আরও ৫ জন নিহত হয়েছে।

এখন যুদ্ধের পঞ্চম মাসে, বেসামরিক মৃত্যু ইউক্রেনের জন্য যুদ্ধের মানবিক মূল্যকে বিঘ্নিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার সন্ধ্যায় তার ভাষণে বলেছেন, অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে টেনে আনা হয়েছে।তবে উদ্ধারকারীদের মতে, ভেতরে আরও অনেকে আটকে আছেন।

শনিবার একটি রকেট হামলায় পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে পড়ে।

সোমবার দিনের প্রথম দিকে জেলেন্সকি কিয়েভের সাংবাদিকদের বলেন, পশ্চিমের সরকারগুলো ইউক্রেনে কোটি কোটি ডলারের অস্ত্রশস্ত্র চালান দেয়া সত্ত্বেও সাঁজোয়া বাহিনীতে রাশিয়ার “বিশাল সুবিধা” রয়েছে।

চসিভ ইয়ার ক্রামতোর্স্কের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি শহর যা রুশ বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ তারা ১ সপ্তাহ আগে পার্শ্ববর্তী লুহানস্ক প্রদেশে বিজয় দাবি করার পরে ডোনেটস্ক প্রদেশে আরও পশ্চিম দিকে আক্রমণ সম্প্রসারিত করে।

এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে সর্বসাম্প্রতিক হামলা যেখানে ব্যাপক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। তবে রাশিয়ার দাবি, তারা শুধু ইউক্রেনের সামরিক অভিযানগুলোকে লক্ষ্যবস্তু করে।

মস্কো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে, তবে ইউক্রেনের অনেক নগরী, শহর এবং গ্রাম ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে একটি থিয়েটার, একটি বিপণী কেন্দ্র এবং একটি রেলস্টেশনে হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

(এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com