সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নাগরিকদের ফিরিয়ে আনতে আবারো চীনে যাচ্ছে ভারতীয় বিমান

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৩৮ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

চীনের করোনা ভাইরাসের উৎসস্থল থেকে আরো এক দল ভারতীয়কে সাময়িক ভাবে দেশে ফিরিয়ে আনতে আগামীকাল আরো একটি বিমান পাঠানো হচ্ছে।

ভারত এর আগে দু’বার বিশেষ বিমান পাঠিয়ে প্রায় সাড়ে ছ’শো ভারতীয়কে দেশে নিয়ে এসেছে। সেই দুটিই ছিল এয়ার ইন্ডিয়ার জাম্বো বিমান। কাল বৃহস্পতিবার পাঠানো হবে ভারতীয় বিমানবাহিনীর সবচেয়ে বড় পরিবহন বিমান সি-১৭। সেটি এবার চিনের জন্য চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধপত্র নিয়ে যাবে, আর হুবেই প্রদেশ ও উহান শহরে আটকে পড়া বেশ কিছু ভারতীয়কে দেশে নিয়ে আসবে।

দ্বিতীয় দফায় যে ভারতীয়দের নিয়ে আসা হয়েছিল, তাঁদের সঙ্গে ৭ জন মালদ্বীপের নাগরিকও ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক তখন বলেছিল, ঐ প্রতিবেশী দেশের অনুরোধেই তাদের নিয়ে আসা হয়। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তা হলে একই ভাবে পাকিস্তানের নাগরিকদেরও আনা হবে তো? বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের বলেন, পাকিস্তান আমাদের তেমন কোন অনুরোধ করেনি। করলে অবশ্যই তা বিবেচনা করা হবে। এবারেও তিনি জানান এখনো আর কোন প্রতিবেশী দেশের থেকে এই বিষয়ে কোন সহায়তা চাওয়া হয়নি।

এর আগে এয়ার ইন্ডিয়ার যাত্রী বিমানে চীনে কিছু চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছিল, এবার আরো বেশি পরিমাণে পাঠানোর জন্য বিশাল গ্লোবমাস্টার সামরিক পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে পাশে দাঁড়ানোর জন্য চীন ভারতকে ধন্যবাদ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com