সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২.৫২ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা গেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ চাচী সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।

জানা গেছে, শর্মিলী আহমেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তিনি ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন।

১৯৪৭ সালে জন্ম নেয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।

অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।

তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। এ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com