সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকের ওপর হামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৭.০২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ জুলাই) কমলাপুর রেলস্টেশনে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। যমুনা টেলিভিশনের বার্তাকক্ষ সম্পাদক রাসেল শেখের ওপর কাউন্টারম্যান ও রেলকর্মীরা এ হামলা চালায়।

জানা যায়, টিকিটপ্রত্যাশীদের লম্বা লাইন রেখে, টিকিট না দিয়ে পাশের কাউন্টারে গিয়ে খোশগল্প আর ফোনে কথা বলছেন কাউন্টারকর্মী জেনি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তার এমন কাণ্ড দেখে ধৈর্যহারা হয়ে ওঠেন টিকিটপ্রত্যাশীরা। এ সময় প্রতিবাদ করে ভিডিও করতে গেলে কাউন্টারম্যান ও রেলকর্মীদের হামলার শিকার হন এই সাংবাদিক।

সাংবাদিক রাসেল জানান, জরুরি ভিত্তিতে ময়মনসিংহে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে কমলাপুরে যান। তার বাবা চার দিন ধরে অসুস্থ। তাই রানিং গাড়ির টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর পর দেখেন দীর্ঘক্ষণ কেউ টিকিট পাচ্ছেন না। এগিয়ে গিয়ে দেখেন কাউন্টারে কেউ নেই। যিনি থাকার কথা সেই নারী অন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। আরও বেশ কিছু সময় অপেক্ষা করার পরও দেখেন ওই নারীর কথা বলা শেষ হয় না।

একপর্যায়ে সাংবাদিক রাসেল ওই নারী কাউন্টারকর্মীকে ডাক দিয়ে কারণ জানতে চেয়ে নিজের মোবাইল ফোনে রেকর্ড করার চেষ্টা করেন। এটা দেখেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগী রাসেলের।

রাসেলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাৎক্ষণিকভাবে দুই-তিনজন আনসার ও আরএনবির সদস্য পাঠিয়ে রাসেলকে তুলে নিয়ে যান কাউন্টারের ভেতরে। কাউন্টার লাইনের পেছনে অ্যাকাউন্টস রুমে নিয়ে যাওয়া হয় তাকে। এ সময় রাসেল নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার আইডি কার্ড দেখান। হঠাৎ দাঁড়িওয়ালা এক কাউন্টারম্যান এসে রাসেলকে পেটে, পিঠে ও মাথায় চড় মারেন। ফোন ও আইডি কার্ড ছিনিয়ে নেন।

এ সময় রাসেল কমলাপুরে ঈদযাত্রা কভার করতে আসা যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসানকে ঘটনাটি জানান। শাকিল ঘটনাস্থলে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে নিয়ে হাজির হন।

পরে স্টেশন ম্যানেজারের সামনে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ অস্বীকার করে উল্টো রাসেলকে দোষারোপ করতে থাকেন হামলাকারীরা। দুই পক্ষের কাছে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com