সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পুত্রের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করা, আসামি ফরিদ ও আসিফ গ্রেফতার।

  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২, ১২.০৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার(৪০) এর হত্যা মামলার প্রধান আসামি অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৮) ও ফরিদের ছেলে ২ নং আসামি আসিফ শেখকে(২০) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যেই আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগীর খোপের মধ্য হতে ঘাতক ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ । একই সময় বাগানের মধ্য হতে গ্রেফতার করা হয়েছে তার ছেলে আসিফকেও। মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদসহ পুলিশের একটি বড় বহর ওই অভিযানে রয়েছেন। ঘটনাস্থল থেকে থানার এসআই মোশাররফ হোসেন এ, সঠিক খবরের সত্যতা নিশ্চত করেছেন। এর আগে গতকাল সোমবার বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক বারইখালী গ্রামের

(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে তার ছেলে সাকিবের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করে ফরিদ ও তার সহযোগীরা। এসময় জাহাঙ্গীর এর ছেলে সাকিবও(২০) গুরুতর জখম হলে তাকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত,
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ এপর্যন্ত আগামী সংবাদের অপেক্ষায় থাকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com