সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১০.১২ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

উইম্বলডনে বটিক ফন ডি জ্যান্ডস্কুল্পকে তিন সেটের সবকটি হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন রাফায়েল নাদাল। সোমবার (৪ জুলাই ২০২২) উইম্বলডনের সেন্টার কোর্টে শেষ ষোলোর লড়াইয়ে নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-২ ও ৬-৭ (৬-৮) গেম।

প্রথম রাউন্ডে থেকেই জ্যান্ডস্কুল্পের বিপক্ষে লড়তে হয়েছে নাদালকে। দুর্দান্ত কিছু রিটার্ন দেন বটিক। তবে দ্বিতীয় সেটে ছন্দ ফিরে পান নাদাল। নিজের সার্ভিস ধরে রাখার পরেই ব্রেক করেন জ্যান্ডস্কুল্পকে। এক সময় ৩-০ এগিয়ে যান।

বটিক ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। তৃতীয় সেটের শুরুতে অবশ্য নাদালকে ব্রেক করেন তিনি। তবে নাদাল পরের দু’টি সার্ভিস ধরে রাখার পর ডাচ খেলোয়াড়কে ব্রেক করে এগিয়ে যান ৫-২ গেমে। এখান থেকেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় সেটের শুরুটা যত সহজ মনে হয়েছিল, ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ততটাই বদলে যায়। বটিক আবার ব্রেক করেন নাদালকে। ২-৫ পিছিয়ে থেকে ৫-৫, এমনকি কিছুক্ষণ পরে ৬-৬ করে খেলা নিয়ে যান টাইব্রেকারে। তবে নাদালকে আটকে রাখতে পারেননি। পঞ্চম ম্যাচ পয়েন্ট কাজে লাগিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেন তিনি।

সবশেষ ২০১৯ সালে উইম্বলডন খেলেন নাদাল। সেবার সেমিফাইনালে রজার ফেদেরারের কাছে হেরে বিদায় নেন তিনি। এরপর ২০২০ সালে চোটের কারণে খেলতে পারেননি উইম্বলডনে। আর ২০২১ সালে করোনার কারণে টুর্নামেন্টটি আয়োজনই হয়নি।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিৎজের মোকাবিলা করবেন নাদাল। গত মার্চে এই মার্কিন টেনিস তারকার কাছে এটিপি মাস্টার্স-এ হেরেছিলেন স্প্যানিশ কিংবদন্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com