সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাগেরহাট জেলার মোরেলগঞ্জে মোটরসাইকেল চালককে বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও ছেলে আহত হয়েছে।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪.১০ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে অপর এক মোটরসাইকেল চালক ফরিদ।

সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের (পৌর ২নং ওয়ার্ডের ) রশিদ হাওলাদারের ছেলে। নিহতের মৃতদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।
নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে প্রাণীসম্পদ অফিসের সামনে আকস্মিকভাবে এক মোটরসাইকেল চালক ফরিদ অপর মোটরসাইকেল চালক  জাহাঙ্গীর ও তার কলেজ পড়ুয়া ছেলে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ,জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। ঘটনা স্হলের থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com