সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে জয়, পুতুলের সাথে প্রধানমন্ত্রী সেলফি তোলেন।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৩.২৭ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর পৈতৃক বাড়ি দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে কিছু সময় কাটিয়েছেন।

গত ২৫ জুন যান-চলাচলের জন্য উদ্বোধনের পর গতকাল সকালে প্রথমবার পদ্মা সেতু পার হয়ে পৈতৃক বাড়ি যাওয়ার পথে তারা সেতুর ওপর কয়েকটি ছবি তোলেন।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি (সেলফি) পোস্ট করেন। ছবিটি অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন।
সেলফিতে শেখ হাসিনা, তাঁর ছেলে জয় ও মেয়ে পুতুলকে হাস্যোজ্জ্বল মুখে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে তাদের যাত্রা উপভোগ করতে দেখা যায়। তারা জাঞ্জিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রামও নেন।
গত ২৫ জুন উদ্বোধনের সময শেখ হাসিনা দেশের দীর্ঘতম স্থাপনা পদ্মা সেতুতে প্রথম টোল দেন। গতকালও সেতু পারাপারের সময় তিনি টোল দেন।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরতা পালন করেন।
শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছান।

(BSS)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com