সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেল দুইজনের।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১২.৩৯ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের একজন হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর-আলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫)। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে একটি যাত্রীবাহী মাহিন্দ্র ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহ যাওয়ার পথে সদর এলাকার পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারীর সামনে আসতেই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। মাহিন্দ্রটি ধাক্কা লেগে দিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যান।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যান। পরে রাত ২টার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিচয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহিন্দ্রটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com