সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক চীনা নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৪৯ পিএম
  • ৮৩৮ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক চীনা নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চীনা নাগরিক একজন নারী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চীনা কোম্পানিতে কর্মরত। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চীনের এই নাগরিক জ্বর, সর্দি ও ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। রংপুর মেডিকেল কলেজের করোনা ভাইরাস ইউনিটের চিকিৎসক দেবেন্দ্র নাথ সরকার এই সংবাদদাতাকে বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে তিনি আসলেই আক্রান্ত কিনা?

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন করোনা ভাইরাস সন্দেহে ভর্তি হন। এর মধ্যে তিনজনই ছিলেন চীন ফেরত বাংলাদেশের শিক্ষার্থী। একজনকে ছেড়ে দেয়া হয়েছে। দু’জনকে ঢাকায় আনা হয়েছে।

ওদিকে করোনা ভাইরাসে বিপর্যন্ত চীনের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ ৫ লাখ পিস মাস্ক, ৫ লাখ জোড়া হ্যান্ড গ্লাভস, দেড় লাখ পিস ক্যাপ, ১ লাখ পিস স্যানিটাইজেশন এবং ৫০ হাজার পিস সু-কভার পাঠাচ্ছে।

রোরবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শি জিমিংয়ের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি ও প্রতীকী স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন। সরকার প্রধানের লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com