সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রকাশিত হলো মিলানা মোমিনের ‘অপেক্ষার নাম’

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২.১৫ এএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঈদের গান ‘অপেক্ষার নাম’ প্রকাশিত হলো। এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী মিলানা মোমিনের গাওয়া এই গানের কথা লিখেছেন ‘ঘুড়ি’ খ্যাত গায়ক ও কথাসাহিত্যিক লুৎফর হাসান।

সমসাময়িক অথচ চিরবাস্তব বিষয়কে কেন্দ্র করে এই গানটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন মিলানা। ‘কথাদের পায়ে পায়ে শিকল কেন, আমাদের কথারা গান হয়ে যাক, কথারা আসুক তবে উচ্চারণে, আমাদের কথাগুলো গান হয়ে থাক, আহা এ অপেক্ষার নাম কী যেন, কতক্ষণ পর আর সময় হবে, পৃথিবী ঘুমাবে তারপর তুমি আমার প্রিয় সেই কথাটি কবে’―এমন কথামালার ওপর সুরের প্রলেপ দিয়েছেন আমজাদ হোসেন। সংগীত আয়োজনও করেছেন তিনি।

লুৎফর হাসান বলেন, ‘মিলানা মোমিন এ সময়ের সম্ভাবনাময়ী একজন কণ্ঠশিল্পী। তার কণ্ঠকে ভেবেই গানটি লিখেছি। কথামালা, সুর ও কণ্ঠের সমন্বয় প্রয়োজন হয় বলে আমি মনে করি। এ ক্ষেত্রে সমন্বয়টা ভালো হয়েছে। ’

লুৎফর হাসান ও মিলানা মোমিন একসঙ্গে দ্বিতীয়বারের মতো কাজ করলেন। ছায়ানটে নজরুলসংগীত বিভাগেও ছয় বছর গান শিখেছেন তিনি। এ পর্যন্ত তার চারটি মৌলিক গান প্রকাশিত হয়েছে।

মিলানা বলেন, ‘সংগীত চর্চাটা আমার নিয়মিত। নিয়মিত গান করছি। মৌলিক গান ছয়টা করলেও কাভার গান করছি। এবারের মৌলিক ‘অপেক্ষার নাম’ নিয়ে আমি ভীষণ আশান্বিত। গানটি গেয়েছি ভালোভাবেই। এখনব শ্রোতারা কিভাবে নিচ্ছে সেটা একটা বড় বিষয়। সময় লাগবে, তবে অপেক্ষা করছি।’

গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহম্মেদ। ভিডিওতে শিল্পী নিজেই মডেল হয়েছেন।

মিলানা মোমিন হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন বিজ্ঞান বিভাগ থেকে। তারপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি বিষয়ে অনার্স ও মাস্টার্স সফলতার সাথে শেষ করেছেন। বর্তমানে গান নিয়েই রয়েছেন বলে জানালেন শিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com