সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রঙ্গন মিউজিকে ঈদে ইমরানের গান।।

  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২, ৬.৫৭ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঈদ উপলক্ষে ‘ঘুম ঘুম চোখে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক এটি প্রকাশ করছে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। এটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ইমরানকে ভেবেই গানটি লিখেছি। আমার কথার ওপর সে দারুণ সুর করেছে। সত্যি বলতে, শ্রোতারা ইমরানের কন্ঠে যেমন শুনতে চান এতে সেই ফিল পাবে। ইমরান বলেন, আমি বরাবরই একটু ভিন্ন ধরনের কথার গান করার চেষ্টা করে আসছি। এ গানটির কথা ও সুর সবার মনে দাগ লাগবে আশা করছি। এছাড়া উৎসবে শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করেন এটি তেমনি বলতে পারি। প্রসঙ্গত, ঈদে রঙ্গন মিউজিক থেকে মাহতিম সাকিব, অবন্তি সিথি, ঝিলিক, চম্পা বনিক ও প্রিয়াংকা গোপের একটি করে গানের মিউজিক ভিডিও প্রকাশ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com