সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় প্রাভেটকারের ভিতরে থাকা এক ব্যক্তি নিহত।

  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২, ১.৩২ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা পৌরসভার খান মার্কেটের সামনে উল্টো পথে আসা বাস চাপায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২টার সময়। এ ঘটনায় প্রাইভেটকার ও ঘাতক বাসকে হাইওয়ে পুলিশ আটক করেছে। জানা যায়, প্রাইভেটকারে গ্যাস ভরে ভালুকা সদরে আসার পথে ঢাকাগামী উল্টো পথের এসএস ট্রেভেলস নামে একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে প্রাইভেট কারের ভেতরে থাকা ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার রাজিবপূর গ্রামের আক্কাছ আলী ছেলে রতন মিয়া (২২) গুরুতর আহত হয়।

আহত রতনকে উদ্ধারে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে চুরখাই নামক স্থানে তিনি মারাযান। এ ঘটনায় ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ প্রাইভেটকার ও বাসটি আটক করেছে।

প্রসঙ্গত, গত ২৪জুন রাতে উল্টোপথে আসা ইটবোঝাই একটি ট্রাকের চাপায় একই স্থানে উপজেলার খারুয়ালী গ্রামের আব্দুল হামিদ পাঠান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com