সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চকবাজারের নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে ৮টি ফ্যাক্টরীকে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৫৫ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

পরিবেশের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে চকবাজারের ৮টি ফ্যাক্টরীকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ভ্রাম্যমান আদালত।

১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার বেলা ১২ টা থেকে চৌদ্দটা পর্যন্ত ওই পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ও চকবাজার থানা পুলিশ।

চকবাজারের সোয়ারী ঘাটে অবস্থিত ওই ৮ ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে ১১ লক্ষ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

এ সময় ২টি মিনি ট্রাক পরিমান পলিথিন জব্দ করে বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com