সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধা ৩ উপ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১.৫৮ পিএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের উপ নির্বাচনে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। শবিবার (১৫ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাশী ২৫ জনের মধ্য জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নাম অনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করা হয়। সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মৃত্যুতে এ আসন শূন্য হয়। সাদুল্লাপুর ও পলাশবাড়ী এই দুই উপজেলা নিয়ে ৩১ গাইবান্ধা-৩ আসনটিতে সাদুল্লাপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও পলাশবাড়ী উপজেলায় ৯টি ইউনিয়ন সর্বমোট ২০টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত।
ইতি মধ্যে আওয়ামী লীগ থেকে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নৌকার মাঝি হওয়ায় সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সাধারন ভোটারগনের ধারনা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। স্মৃতি সব সময় ছিলেন রাজপথে সক্রিয়। বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে ধারণ করে বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর জন্য দিনরাত কাজ করেছেন। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি।
বর্তমান সময়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। কর্মজীবন ও রাজনৈতিক জীবনে উম্মে কুলসুম স্মৃতি তৃনমূল থেকে উঠে এসে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ-এর মনোনয়নে গাইবান্ধা- জয়পুরহাট জেলার জন্য নির্ধারিত সংরক্ষিত নারী আসন থেকে ১ম বারের মত এমপি নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com