সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদের নাটকে সাব্বির আহমেদ।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৯.৫০ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন মডেল-অভিনেতা সাব্বির আহমেদ। সারা বছর নাটক ঘিরেই এই অভিনেতার সব ব্যস্ততা। আসন্ন ঈদুল আযহায় বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সাব্বির শেষ করেছেন ‘শিকড়ের টানে’ নামের একটি একক নাটকের কাজ।

ড. পিয়ার মোহাম্মদের রচনা ও পরিচালনায় নাটকটিতে সাব্বিরের বিপরীতে আছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এছাড়াও এই নাটকের মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন সাব্বিরের ভাতিজা শিশুশিল্পী শেখ ফজলে তুরজাউন সামী।

এ প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, পারিবারিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। প্রথমবার আমার ভাইয়ের ছেলে নাটকে অভিনয় করেছে, তা আমারই সঙ্গে। সবমিলিয়ে দারুণ অনুভূতি। আশা করি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কাজী রাজু, সাজ্জাদ হোসেন, ফারজানা ছবি’সহ আরো অনেকে। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত এই নাটকটি শনিবার (৩ জুলাই) রাত ৯ টায় প্রচার হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com