সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‘ইত্যাদি’র পুনঃপ্রচার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৬.২৬ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব প্রচার হবে আগামীকাল ০১ জুলাই, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে। আম্রকাননেই আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র অঞ্চল গৌড়ের, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও প্রত্ন সম্পদে সমৃদ্ধ একটি জেলা যা সুলতানী আমলে গৌরবের শিখরে উন্নীত হয়। তাই ২০১৬ সালে বাংলা বছরের প্রথম মাসে ইত্যাদির ধারণ স্থান হিসেবে বেছে নেয়া হয়েছিল এই চাঁপাইনবাবগঞ্জকে।

বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বটিতে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন রয়েছে। অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং আম নিয়ে রয়েছে দু’টি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির উপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। রয়েছে খুলনার ফুলতলা উপজেলার প্রচার বিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী মানুষ জনাব কুতুবুদ্দিন আহমেদ এর উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামান এর লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। গানটিতে বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।
দর্শকপর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রন জানানো হয়েছে। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের লোকসঙ্গীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি এবারও ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com