সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাদক মামলায় সম্রাট ও তার স্ত্রী রত্নার যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৪.৩৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

মিরপুর মডেল থানার মাদক মামলায় আসামি সম্রাট উজ্জল ওরফে উত্তম সাহা এবং তার স্ত্রী রত্মা ওরফে মোছা. রত্মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদেণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরেক ধারায় রত্মা ও উজ্জলকে ১০ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাদের আরও তিন মাস কারাভোগ করতে হবে

উভয় ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

এ মামলার অপর আসামি রিপনের ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার তিন আসামিই পলাতক। আদালত তাদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ জুলাই বিকেলে মিরপুর থানার বেগম রোকেয়া স্মরণীর অনামিকা কনকর্ড টাওয়ারের সামনে থেকে চারশ পিস ইয়াবাসহ রিপনকে আটক করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্য মতে উজ্জলের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে ১৯ হাজার ৬শ’ পিস ইয়াবা এবং ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় উজ্জলের স্ত্রী রত্মাকে আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) রফিকুজ্জামান মিঞা ওইদিন একটি মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১ অক্টোবর তিন জনকে অভিযুক্ত করে অভিযোগ পত্র দাখিল করেন মিরপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মীর রেজাউল ইসলাম।
সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com