সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৪.১৬ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

কোরবানির পশু পরিবহনে ‘ক্যাটল স্পেশাল’ নামে বিশেষ ট্রেন চালু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যবসায়ী ও খামারিদের ভোগান্তি এবং পরিবহন খরচ কমাতে গবাদিপশু ঢাকায় পৌঁছে দিবে এই বিশেষ ট্রেন।

আগামী ৬ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত গবাদিপশু পরিবহন করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গরুপ্রতি খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। আর প্রতিটি ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ভাড়া গুণতে হবে ২৯৬ টাকা। প্রতি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে। ক্যাটল স্পেশাল ট্রেনটি আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে যাত্রা শুরু করবে। মাঝে পাবনার চাটমোহর, সিরাগঞ্জের উল্লাপাড়া ও বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) ছাড়াও জয়দেবপুর, টঙ্গি, তেজগাঁও স্টেশনে বিরতি দিয়ে ঢাকা পৌঁছাবে ভোর ৫টায়।

তিনি বলেন, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা। এতে অনেক গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনে সময় লাগবে ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনটি ঢাকা গিয়ে পৌঁছাবে।

পশু পরিবহনে কাভার্ড ওয়াগনগুলোতে বায়ু চলাচলের ব্যবস্থা থাকবে। তবে রোদ-বৃষ্টি প্রবেশের সুযোগ নেই। ফলে পশুগুলো অসুস্থ হওয়ার ভয় নেই বলেও জানান এ রেল কর্মকর্তা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com